আজ ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বজনীন পেনশন স্কিম গ্রহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন ইউএনও।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেবীদ্বারে সর্বজনীন পেনশন স্কীম গ্রহণ করতে স্বকর্মে নিয়োজিত ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় স্বকর্মে নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ, পথচারী ও ব্যাবসায়ীদের মাঝে ওই লিফলেট বিতরণ করেন তিনি।
সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০বছর ঊর্ধ্বে বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগণ এ পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

জানা গেছে, বঙ্গবন্ধুর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নে প্রথম উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি ২০০৮ সনের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করাসহ ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের ঘোষণা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ প্রণীত হয় যার অধীনে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ সর্বজনীন পেনশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। আগামী ২০৪১ সালের মধ্যে সুখী ও সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নিগার সুলতানা বলেন, টেকসই উন্নয়নে, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম (প্রবাস-প্রগতি-সুরক্ষা-সমতা) চারটি স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে পরবর্তীতে তার সুফল ভোগ করতে পারবেন। উপজেলা পরিষদ হেল্পডেক্স অথবা স্ব-স্ব ইউনিয়ন পরিষদে উদ্যোক্তাদের সহযোগিতায় অনলাইনে ফরম পূরণের মাধ্যমে পেনশন স্কিম গ্রহন করার আহ্বানও জানান তিনি।

আরো পড়ুন

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আব্দুল্লাহ।

পাঁচ বছর একবার, পরেরবার ভোট দিবেন কিনা এটার আশা করিওনা। আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্য...

Read more
আপিল খারিজ;নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে...

Read more
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top