দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল জনসভায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতোনা, আর ওই স্বাধীনতার সুফল ভোগ করল ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে কুমিল্লার দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবীদ্বার আসনের) ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী ওই বক্তব্য তুলে ধরেন।

এসময় তিনি আরো বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার আমাকে ২৮ টি মামলায় জড়িয়ে হয়রানী করে। এমনকি আমার চোখ ও হাত বেঁধে অপমান করার জন্য জিপের ত্রিপল খুলে প্রকাশ্যে জনসম্মূখে ঘুরিয়েছিলেন।

পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা আব্দুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, বিএনপি নেতা নজরুল ইসলাম সরকার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান প্রমূখ।

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী অসুস্থ্যতার কারনে বিকেল ৩টায় হেলিকপ্টারে এসে কর্মী সম্মেলনে যোগদান করেন। এদিকে বেলা ২ টা থেকে ফ্যাষ্টুন, ব্যানার, ব্যান্ড পার্টি নিয়ে “কুমিল্লা দেবীদ্বার মঞ্জুরুল আহসান মুন্সীর মাটি, ধানের শীষের ঘাটি” মিছিলে মিছিলে হাজার হাজার নেতা- কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় পুরো স্কুল মাঠ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top