দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের সহস্রাধিক মানুষ রাজপথে মানব বন্ধন করেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে ‘কুিমল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ডালকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মানব বন্ধন করেছে গ্রামবাসী। ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় আধাকিলোমিটার এলাকায় ব্যানার ও ফ্যাস্টুন হাতে নিয়ে […]





