দেবীদ্বারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা দেবীদ্বারের বাগুর ষ্ট্যাশনে অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত পৌনে ৩ টায়- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে। বাসটি ‘ঢাকা-কুমিল্লা সড়কে যাত্রী পরিবহনকারী ‘তিশা’ পরিবহনের। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাসের  ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত পোনে ৩টায় দেবীদ্বার উপজেলার বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী তিশা পরিবহনের (নং-ঢাকা মেট্রো ব-১৫-০১৫১) বাসে অগ্নিসংযোগ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বাসের ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে বাস মালিককে সংবাদ দেয়। খবর পেয়ে উপজেলার ভানী ক্যাম্প ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের মালিক মো: সালাউদ্দিন চান্দিনা উপজেলার তীরচর গ্রামের বাসিন্দা। বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বর্তমানে বাসটি মালিকের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বাসের মালিক।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, উপজেলার বাগুর বাস স্টেশন সংলগ্ন মালিকের বাড়ির পাশে তিসা সার্ভিসের একটি বাস দাঁড় করিয়ে ড্রাইভার ও হেলপার ঘুমাচ্ছিল। বাসের একটি জালানা খোলা থাকায় ওই জালানা দিয়ে দুষ্কৃতিকারীরা রাতে আগুন লাগিয়ে দেয়। টের পেয়ে ড্রাইভার ও হেলপার আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্বিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনি এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top