স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই  : ইউএনও নিগার সুলতানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৫ জানুয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই, যুব- তরুণদের মাদক, সন্ত্রাস ইভটিজিং থেকে বিরত এবং অলস সময় কাজে লাগাতে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দেবীদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ভিপি মো. ময়নাল হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট ব্যবসায়ি মো. আবুল কাসেম, মো. জসীম উদ্দিন, মো. মফিজুল ইসলাম।

খেলা পরিচালনায় ছিলেন, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জাভেদ, মো. মালু মিয়া, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম।

উক্ত টুর্নামেন্টে দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহন করবে।

উদ্ভোধনী খেলায় মুরাদনগর উপজেলার ত্রিশ বাগানবাড়ি ক্রিকেট একাদশ বনাম জাহাপুর একাদশ টিম অংশ গ্রহন করেন। খেলায় ত্রিশ বাগানবাড়ি ক্রিকেট একাদশ ৫ উইকেটে জাহাপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে বিজয় লাভ করে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top