আজ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে :হাসনাত আব্দুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা চাই ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা হোক।

প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণার দাবীতে (৯ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা সদরে জনসংযোগ ও লিফলেট বিতরণ কালে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ।

জুলাই গণঅভ্যূত্থানে টআহত এবং নিহতদের স্বীকৃতি দাবী করে অন্তর্বতী সরকারের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। তাদের এখনো যথাযথ পুনর্বাসন হচ্ছে না, এখনো সুচিকিৎসার ব্যাবস্থা হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘোষণাপত্রে থাকতে হবে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাবো। জানতে চাই, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা কোনো ধরনের বাংলাদেশ চায়। আমরা এমন দেশ চাই যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ, বৈষম্য, দুঃশাসন এবং অপশাসন থাকবে না।

তিনি ৭১ ও ২৪ এর গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। সেখানে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। কোনো পরিস্থিতির মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিবাদ ও আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পেয়েছে সেটির বর্ণনা থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো ২৪ এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তাদেরও স্বীকৃতি থাকতে হবে। অনেকে হয়তো ভাবছে ৭১ এর বিপরীতে ২৪ কে দাঁড় করানোর একটা অপপ্রয়াস চলছে, বিষয়টি এমন নয়। বরং বিষয়টি হচ্ছে, ৭১ এ লড়াই ছিল পাকিস্তানী শাসন শোষনের বিরুদ্ধে। ঠিক একই ভাবে আমাদের ২৪ এর লড়াইটি ছিল আভ্যন্তরীন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে। দুইটিই হচ্ছে আমাদের লড়াই এবং সংগ্রামে যে দৃঢ়তার প্রত্যয় সে দৃঢ়তার ইতিহাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক কাজী নাসির, উপজেলা সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোঃ সাজেদুল রাসেদ রাফসান, শরিফুজ্জামান, ডাক্তার আল আমিন, রকিবুল ইসলাম হৃদয় প্রমূখ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top