আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ইটভাটা ও জমির মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা এবং জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রনগর ‘এমডিবি ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ভ্যাকুর সাহায্যে অবৈধভাবে আবাদী জমির মাটি কাটার অভিযোগে ‘এমডিবি ইটভাটা’র ব্যবস্থাপক বুড়িচং উপজেলার শ্যামপুর গ্রামের মৃত: আব্দুস শুক্কুর মিয়ার পুত্র মো. মনির হোসেনকে ৫ লক্ষ টাকা এবং জমির মালিক চন্দ্রনগর গ্রামের মৃত: আব্দুল হাকিমের পুত্র মো. লুৎফর রহমানকে জমির শ্রেণী পরিবর্তন করে মাটি বিক্রয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন একই সাথে মাটি কাটার ভ্যাকুটিকে জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক জানান, চরবাকর এলাকায় ১১টি ব্রীক্স ফিল্ড রয়েছে। যে সব ব্রীক্স ফিল্ডে মাটি সরবরাহকারী শতাধিক ট্রাক্টরের অত্যাচারে ও নিরাপত্তাহীনতায় চরবাকর প্রাথমিক বিদ্যালয়, চরবাকর মাদ্রাসা, চরবাকর উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রনগর মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও নবারুন বিদ্যা নিকেতনের শিক্ষার্থী কমে যাওয়ায় বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়ার উপক্রম হয়ে পড়েছে।

এ বিষয়ে ‘এমডিবি ইটভাটার’ মালিক দেবীদ্বার পৌর সভার ৬ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার আব্দুল আলিম জানান, আমাদের ইটভাটা চালাতে প্রচুর মাটির প্রয়োজন, গোমতী নদীর চরের মাটি কাটায় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায়, ইটভাটার পাশের জমির মালিক তার টাকার প্রয়োজনে আমাদের নিকট মাটি বিক্রি করেন। ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট বসিয়ে আমাদের ৫ লক্ষ এবং জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। মাটি কাটার ভ্যাকুটিও জব্দ করে থানায় নিয়ে যায়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম জানান, ইটভাটার মালিক ভ্যাকু দিয়ে আবাদী জমির মাটি কেটে নেয়ার অভিযোগে ৫ লক্ষ টাকা এবং জমির মালির শ্রেণী পরিবর্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অবৈধভাবে মাটি কাটা এবং জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top