আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণ উপজেলা আ’লীগের মতবিনিময় সভায় অর্থমন্ত্রী

দেশপ্রেমে জাগ্রত হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে। প্রতিবেশীদের খোঁজখবর নিতে হবে। দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ বিশ্বের দরবারে একটি  অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে।  কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয় নাই। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল দেশ হিসেবে গড়ে তুলেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ  স্বাধীন করেছে। আসুন আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করি। মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করি।

তিনি শুক্রবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাত ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে লালমাই উপজেলার দুতিয়াপুরস্থ অর্থমন্ত্রীর বাড়িতে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সারওয়ার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম। এ সময় লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি কামরুল হাসান শাহিন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম ও লুৎফর রহমান লুতু’র যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক,চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক খন্দকার সোহেল রেজা, বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী হুমায়ুন কবির, বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কামাল হক, জোড়কানন পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ও সদর দক্ষিণ  উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু।

আরো পড়ুন

কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more
মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো নিজ গ্রাম পরানপুরে কৃষি,খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী ইয়াছিন।

দেশের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষক।দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয়...

Read more
ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ!

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই...

Read more
জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top