সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। শুক্রবার (২৯ মে) রাতে জাইতুন রেষ্টুরেন্ট মিলনায়তনে কুমিল্লা সদর দক্ষিণের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। এই দেশের পচাঁত্তর পারসেন্ট মানুষ কৃষির সাথে জড়িত। এই সরকার মনেপ্রাণে বিশ্বাস বাংলাদেশ অর্থনীতি শক্তিশালী করতে হবে। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। কৃষকদের উন্নয়নে এই সরকার আন্তরিকতা সাথে কাজ করছে।
স্থানীয় কৃষকদের স্বার্থে আগামী বছর কুমিল্লা সদর দক্ষিণের গুংগাইজুড়ি খাল ও কুলাইজলা খাল খনন করা হবে।
জনসেবা করার সুযোগ সকলের কপালে আসে না। এমনভাবে কাজ করতে হবে যাতে করে মৃত্যুর পরও মানুষ স্বরণ রাখে।মন্ত্রী আরো বলেন, আমি মাঠে রাজনীতি করতে এসে যে কয়েকজনকে দেখেছি তারমধ্যে মাহাবুব চৌধুরী একজন। মাহাবুব চৌধুরীকেও মূল্যায়িত করা হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার,বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, হাজী আনোয়ার উল্লা কমিশনার, মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক বশিরুল হাসান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক সায়েম মজুমদার,  সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া জুয়েল, ছাত্রদল নেতা রাসেল খান প্রমুখ।

আরো পড়ুন

আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top