সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে কুমিল্লা-নোয়াখালী  আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এই দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে কুমিল্লা শহরমুখি
শাহআলী সুপার নামক যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। এসময় আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছে। বাস যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নিহত এবং আহতদের উদ্ধারে এগিয়ে আসে।পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে নিহতরা সকলে কাজের সন্ধ্যানে কুমিল্লায় আসা উত্তরবঙ্গের দিনমজুর।

এবিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন

সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top