আজ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাখরাবাদ চ্যাম্পিয়ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আনোয়ারা মজিদ একাডেমি হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাধবপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে বাখরাবাদ একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জণ করেন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা সফুরা জাহাঙ্গীর খেলার মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম সরকার এমপি। আনোয়ারা মজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার এই টুর্নামেন্টের আয়োজন করেন।

দারোরা ইউপি’র চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকারের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সম্মানীত অতিথি ছিলেন, এমপি জাহাঙ্গীর আলম সরকারের সহধর্মিনী মোসা. বদরুন্নাহার।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলাম দিপু, ইউপি’র চেয়ারম্যান বাহার খান, শুকলাল দেবনাথ, সৈয়দ সৈকত আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, ওমর ফারুক সরকার।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে মোটর সাইকেল ও রানারআপ দলকে ফ্রিজ তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. আহসানুল আলম সরকার কিশোর। এ সময় মেয়েদের মাঝে অনুষ্ঠিত সাইকেল প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে পুরস্কার তুলে দেন, আনোয়ারা মজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার। খেলা শেষে সন্ধ্যায় পালাসুতা জাহাঙ্গীর সুপার মার্কেটে মঞ্চ মাতিয়ে তুলেন সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত লালন কন্যা নাছরিন আক্তার বিউটি।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন। নির্বাচনী সঙ্গীত পরিবেশন করেন আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানোয়ারা বেগম লুনা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান হেলাল, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা বেগম প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় যুবকদের মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেন আনোয়ারা মজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার। তিনি ৭/৮ জন কৃষক থেকে ব্যক্তিগত ৩৮ লাখ টাকায় ৯০ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে মাটি ভরাট করে সফুরা জাহাঙ্গীর খেলার মাঠটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। একই সাথে উক্ত খেলার মাঠে আসা যাওয়ার জন্য রাস্তা করে দিয়ে এলাকাবাসীকে চমক দেখিয়েছেন।

আরো পড়ুন

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত...

Read more
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর ও আপসহীন অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
মুরাদনগরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে অনুমোদনহীন ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় মেসার্স মুক্তা ব্রিকস বর্তমান এম.বি.আই...

Read more
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top