মুরাদনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

“স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্বভরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ২০০৮সাল থেকে ২০১৬সাল পর্যন্ত হওয়া ৩ লক্ষ ৩৮ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম।

কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুব আলম তালুকদার, আইডিইএ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসফাকুজ্জামান, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈকত আহাম্মদ প্রমূখ।

এসময় অন্যান্যের মাঝে আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন, ইউডিএফ জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান মীর, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top