মুরাদনগরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
‘‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে নির্বাচিত ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকারের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।
এসময় আরো বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সেন আবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এইচ এম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক, নিবার্চিত জয়িতা সানজিদা আফরিন, সুপ্রিয়া ভৌমিক, আয়েশা বেগম। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহাম্মদ, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারসহ উপজেলা বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তাগন।
রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫টি ক্যাটাগরিতে ৫জন সফল নারীকে জয়িতা হিসেবে ঘোষনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top