মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন শুরু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩ শত ৬৩টি বিদ্যালয়ের প্রায় ৬২ হাজার ৬ শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস। রবিবার সকাল ৯টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৬২ হাজার ৬ শত শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ১২ হাজার ২ শত টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, মদন গোপাল চক্রবর্তী, শাহাদাত হোসেন চক্রবর্তী, হায়াতুন্নবী, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারন সম্পাদক জাকির হোসেন মীর, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নল হোসেন, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, উৎরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ সরকার, মাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিনসহ স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top