মুরাদনগরে কালবেলা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পাঠক নন্দিত পত্রিকা জাতীয় দৈনিক কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৮ই অক্টোবর) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় শতাধিক সাধারন মানুষের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদে র‍্যালি ও কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

দৈনিক কালবেলা’র মুরাদনগর প্রতিনিধি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর শাখা’র সভাপতি এম.কে.আই জাবেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার আল মামুন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মনির, ভোরের কাগজের প্রতিনিধি রায়হান চৌধুরী, ইনকিলাবের প্রতিনিধি মনির হোসেন খাঁন, আমাদের কুমিল্লার প্রতিনিধি এন এ মুরাদ, দেশ রুপান্তরের প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক বাংলা ও এশিয়ান টিভির প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহফুজুর রহমান রুবেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক এনামুল বাছির তপন, আমার সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান শুভ, সাংবাদিক মাসুম মুন্সী, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সাখাওয়াত হোসেন তুহিন, রাসেল মিয়া, ফাহাদ রহমান, ওসমান গনি, আলমগীর হোসেন, ইয়াসিন, ফজলে রাব্বি রাফি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলা মাত্র দুই বছরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশের প্রয়োজনে সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে কালবেলা তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে সংবাদ প্রকাশের মাধ্যমে আরো এগিয়ে যাবে। এসময় বক্তারা কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুড়াখাল কুরুন্ডী মাদ্রাসার সুপার আ ন ম জসিম উদ্দিন।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top