আজ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে অনুমোদনহীন ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় মেসার্স মুক্তা ব্রিকস বর্তমান এম.বি.আই নামক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা ও ফিল্ডের চিমনি ভেঙে দেয় প্রশাসন। 
বৃহষ্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
জানা যায়, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার দায়ে ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি এম.বি.আই ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
এ সময় তিনি মেসার্স মুক্তা ব্রিকস বর্তমান এম. বি.আই নামে থাকা ইটভাটাকে একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করেন এবং  ইট ভাটাটির অনুমোদন না থাকায় ভেকু দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাকিব হাসান খান। অভিযানে প্রশিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন, পরিদর্শক চন্দন বিশ্বাস এবং হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, মুরাদনগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ও উপজেলা বিদ্যুৎ বিভাগ।
এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, উপজেলার কৃষি জমির মাটি ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে...

Read more
মুরাদনগরে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও আবদুর রহমান।

শৈত্য প্রবাহে সারাদিনই সূর্যের দেখা নেই।  পৌষের হাড় কাঁপানো শীতের দাপটে জুবুথুবু যখন সারাদেশ। শীতের তীব্রতায় কাহিল খেটে খাওয়া মানুষ। এই...

Read more
মুরাদনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখা কুমিল্লার মুরাদনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত...

Read more
তেরো বছর পর মুরাদনগরে কায়কোবাদের আগমনে লাখো মানুষের ঢল

সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগনকে সন্তোষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বতী সরকারের নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top