ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ!

কুমিল্লা পদুয়ার বাজারে উপচে পড়া ভিড়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই ভোট দেওয়ার তাগিদে রাজধানী ঢাকা ও বন্দর নগর চট্রগ্রাম থেকে কুমিল্লা হয়ে বিভিন্ন স্থানে যাচ্ছেন হাজারো মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুর থেকেই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।দীর্ঘ কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ঈদের মতো আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বাসের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে এবং কাল বুধবার এই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
বাস ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে । বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই দুই-তিন দিনের বাড়তি ছুটি নিয়ে পরিবারসহ গ্রামের পথে রওনা দিয়েছেন।
অনেক ভোটারই জানিয়েছেন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় যাতায়াতের এই বাড়তি কষ্টটুকুকে তারা আনন্দের সাথেই মেনে নিচ্ছেন। কেবল বাস বা
সিএনজি নয় বরং ব্যক্তিগত গাড়ির চাপও ক্রমান্বয়ে বাড়ছে। কুমিল্লা থেকে চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর সড়কগুলোতেও বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই গণমুখী যাত্রা প্রমাণ করছে যে সাধারণ মানুষ এবারের নির্বাচনকে তাদের ভাগ্য পরিবর্তনের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্ট্যান্ডগুলোতে নিরাপত্তা জোরদার করেছে যাতে ঘরমুখো মানুষ কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারে।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top