বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৯তম বার্ষিক সাধারন সভা ও ঈদ পুণর্মিলনী উদযাপন করেছে কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সংসদ।
বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এডিশনাল ডিআইজি মোস্তাক আহমেদকে পুনরায় সভাপতি এবং শাখাওয়াত হোসেন শিমুলকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তমিজ উদ্দিন মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের  প্রাক্তন শিক্ষার্থীরা ঈদুল আযহার দ্বিতীয় দিন জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করে। প্রাক্তন ছাত্রী সংসদ নবীন ও প্রবীণদের একই ফ্রেমে বন্দি করে।

ক্যাপশনঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৯তম বার্ষিক সাধারন সভা ও ঈদ পুণর্মিলনী উদযাপন করেছে কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সংসদ। ছবিঃ সদর দক্ষিণ

প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই বর্তমানে দেশের উচ্চ-পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাঁরা তাদের পরিবার নিয়ে অংশগ্রহন করেছেন এ পুনর্মিলনী অনুষ্ঠানে।

বিজয়পুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি এডিশনাল ডিআইজি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন
বিজয়পুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের উপদেষ্টা কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আব্দুল হান্নান, সাবেক অতিরিক্ত সচিব এস এম তাজুল ইসলাম,প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের উপদেষ্টা কমিটির সদস্য কবির উদ্দিন মোল্লা, এডভোকেট সোহরাব হোসেন পলাশ, প্রফেসর অধ্যক্ষ মোঃ বাহাদুর হোসেন সহ বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ করে বিজয়পুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি ও এডিশনাল ডিআইজি মোস্তাক আহমেদ বলেন, ঈদ পুৃনর্মিলনী উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।যারা পুনর্মিলনীতে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top