আজ ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের সহস্রাধিক মানুষ রাজপথে মানব বন্ধন করেছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ‘কুিমল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ডালকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মানব বন্ধন করেছে গ্রামবাসী।

‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় আধাকিলোমিটার এলাকায় ব্যানার ও ফ্যাস্টুন হাতে নিয়ে ওই দাবীতে মানব বন্ধন করেছে গ্রামের সহস্রাধিক মানুষ।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ি মো. অহিদুর রহমান, আবুল হাসেম লিপু, আবুল হোসেন নিপু, আবুল হাসেম, আব্দুল জব্বার, বেলায়েত হোসেন, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. ফরিদ উদ্দিন, পুতুল আক্তার, হাসান ইমাম প্রমূখ।

বক্তারা বলেন, ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেয়ে নাগরিক সুযোগ সুবিধা নিতে আসা প্রায় দেড় সহস্রাধিক জনগোষ্ঠি ও ৮ শত ৮৬ জন ভোটার প্রায় ৫-১০ কিলোমিটার পথ অতিক্রম করে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অথচ জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত ডালকরপাড় (হাতিমারা) গ্রামের অধিবাসীরাই জাফরগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসায়িসহ নানা কর্মকান্ডে নেতৃত্বে রয়েছেন।

আবুল হোসেন লিপু বলেন, আমরা নাগরিক সুবিধা পেতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছি। আমাদের গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেতে জাফরগঞ্জ, কালিকাপুর, বেগমাবাদ, লক্ষীপুর, চরবাকরসহ প্রায় ১২টি গ্রামের উপর দিয়ে ১০ কিলোমিটার পথ পেড়িয়ে ইউপি কার্যালয়ে যেতে হয়। অপরদিকে ভাঙ্গা সড়কের উপর দিয়ে ফুলতলী, শুভপুর, মোহাম্মদপুর গ্রাম অথবা খয়রাবাদ গ্রাম দিয়ে যেতে ৫- ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ইউপির সেবা নিতে হয়।

পুতুল আক্তার বলেন, আমরা গরিব মানুষ, আমার বাড়ির দু’জন দিন কামলা ঈদ উপলক্ষ্যে সরকারি বরাদ্ধের ৪ শত টাকার ১০ কেজি চাউল আনতে যেয়ে ২ শত টাকা অটো ভাড়া দিতে হয়েছে এবং একদিনের কামলা শেষই নয়, ভাঙ্গা সড়কে দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এখন গৃহবন্দী।

মো. আবুল হাসেম বলেন, জাফরগঞ্জ ইউপি কার্যালয় সংলগ্ন ডালকরপাড়া গ্রামের লোকজন এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেয়ে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা, নাগরিক সনদ, সরকারি নানা সুযোগ সুবিধা নিতে দিনের পর দিন দুঃখ-কষ্ট, ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি কাজের জন্য একাধিকবার যেতে হয়, অনেকের কয়েকদিন সময় দিতে হয়, তার উপর যোগাযোগ ব্যবস্থার ভোগান্তির শেষ নেই।

মো. অহিদুর রহমান বলেন, আমাদের বিভিন্ন প্রয়োজনে ইউপি কার্যালয়ে যেতে যতটা কষ্ট এবং সময় ব্যায় করতে হয়, সে কাজটি কুমিল্লা বা ঢাকায় করতেও এতো কষ্ট, সময়, অর্থ ব্যয় করতে হয়না। তাই সরকারের প্রতি জোর আবেদন রাখছি, জনস্বার্থে ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রামটিকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত করা হয়‌।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top