কুমিল্লায় ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজে হাজার মানুষের যাতায়াত: দুর্ঘটনার শঙ্কা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ফুটওভার ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ফুটওভার ব্রিজ দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন
যাতায়াত করতে হচ্ছে।
ব্রিজটির বিভিন্ন স্থানের জয়েন্ট ছুটে যাওয়ায় এবং দক্ষিণ-পশ্চিম অংশের সিড়ি বাঁকা হয়ে যাওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। প্রতিদিন হাজারো মানুষ এই ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করলেও উপরে ছাউনি’র ব্যবস্থা না থাকায় ব্রিজটি মরিচা ধরে পাতলা হয়ে যাচ্ছে । আর এই বর্ষাতে সেগুলো সামান্য বৃষ্টিতে হয়ে যায় স্যাঁতস্যাঁতে। তাতে শিশু, নারী এবং বৃদ্ধদের পরতে হচ্ছে চরম বিপাকে। ব্যবহারকারীর তুলনায় ফুটওভার ব্রিজটি কিছুটা প্রশস্ত কম হলেও ব্রিজটির উপর দোকানপাট বসায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন পথচারীরা।

ক্যাপশনঃ কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ফুটওভার ব্রিজটির বিভিন্ন স্থানের জয়েন্ট ছুটে যাওয়ায় খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছবিঃ সদর দক্ষিণ

মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভারব্রিজটি নিয়মিত ব্যবহার করেন স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বাবু । তিনি জানান, কষ্ট হলেও ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার হই। কিন্তু দুঃখজনক বিষয় হলো ফুটওভার ব্রিজ দিয়েই চলাচল করতে এখন আরও বেশি ভয় লাগে। গুরুত্বপূর্ণ এই ফুটওভার ব্রিজটি ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত ফুটওভার ব্রিজটি সংস্কারের দাবি জানাচ্ছি। পাশাপাশি ফুটওভার ব্রিজে আলোর ব্যবস্থা না থাকায় চুরি-ছিনতাই এর ঘটনা ঘটছে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ফুটওভার ব্রিজটি নিয়মিত ব্যবহারকারী আরিফুর রহমান জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। উপরে ছাউনি না থাকায় বৃষ্টিতে সিঁড়িগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এতে দুর্ঘটনার শংকা বেশি। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য এটি বিপদজনক।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই বাবলু জানান, এই ফুটওভার ব্রিজটি দিয়ে প্রতিদিন সদর দক্ষিণ উপজেলা সহ বিভিন্ন জেলা উপজেলার হাজারো মানুষ চলাচল করে।
সওজ কর্তৃপক্ষের নিকট দ্রুত ফুটওভার ব্রিজটি সংস্কারের দাবি জানাচ্ছি।এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড ফুটওভার ব্রিজটি খুব শীগ্রই সংস্কার করা হবে। পাশাপাশি এটিতে ছাউনি যুক্ত করা হবে।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top