কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সজিব তালুকদার।রাত ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা থেকে ৩টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়।এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা গা ডাকা দেয়।জব্দকৃত ৩ টি এক্সকেভেটর (ভেকু) আনার সুযোগ না থাকায় ২টি অকেজো ও অপর ১ টি জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনটির ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।





