বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩:জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দেবীদ্বার।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবীদ্বারের ক্ষুদে ফুটবলাররা। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কুমিল্লা সদর দক্ষিণ’কে ৪-০ গোলে হারিয়ে চ্যাপিয়ান হওয়ার গৌরব অর্জন করে দেবীদ্বারের প্রাথমিক পড়ুয়া ক্ষুদে ফুটবলাররা। খেলা পরিচালনা করেন বাফুফে স্বীকৃতি প্রাপ্ত রেফারি আবুল কালাম আজাদ। […]









