ঘন কুয়াশায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কভার্ডভ্যান কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ।
কুমিল্লার দেবীদ্বারে কভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোবাবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮ টায় ঘন কুয়াশা থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক নজরুল ইসলাম (৫৫) দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের মৃত জহিরুল ইসলাম […]









