আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অধরাই থেকে গেল প্রবাসী মাহবুবের স্বপ্ন !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ভাগ্যের চাকা ঘুরাতে কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার মীর্জানগর গ্রামের আব্দুর রশিদ এর পুত্র মাহববুর রহমান(৩২) চলতি বছরের গত জুন মাসে মালয়েশিয়া পাড়ি জমান। নিজের অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘুরাতে ড্রাইভিং শিখে সেখানে কোয়ালালামপুর শহরে একটি কোম্পানীর গাড়ির চালক হিসেবে কর্ম শুরু করেন। ৩ মাস পূর্বে তার স্ত্রী কাকুলি আক্তার(২৮)কে মালয়েশিয়ায় নিয়ে যান, স্বামী স্ত্রী দু’জনই এক সাথে থাকতেন। আগামী রমজান মাসের ছুটিতে এসে তার পুত্র রোমান(৯) ও কণ্যা নুসরাত জাহান(৬)কে নিয়ে যাওয়ার কথা ছিল। যতদিন না প্রতিষ্ঠিত হতে পারবে, ততদিন প্রবাসে থাকার পরিকল্পনাও ছিল তাদের। তবে সব আশা-পরিকল্পনা ভেস্তে গেল মাহবুবের হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগের কারনে। প্রবাসী মাহবুবের স্বপ্নগুলো অধরাই থেকে গেল। মাত্র ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৫ নভেম্বর তিনি মারা যান।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে তার মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন করা হয়। প্রবাসী মাহবুব তার পিতা-মাতার পঞ্চম সন্তান। মা মারা গেছেন কয়েক বছর পূর্বে। বাবা আব্দুর রশিদ পুত্র শোকে বার বার মূর্চ্ছা যাচ্ছেন। বাবার সাথে শেষ কথা হয়েছিল গত ২৩ নভেম্বর। আগামী রমজানের ছুটিতে দেশে আসবে, দুই সন্তানকেও নিয়ে যাবে মালয়েশিয়া। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল মাহবুবের। স্ত্রী বাকরুদ্ধ, সন্তানরা বাবার লাশের কফিনের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছেন। মাহবুবকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top