মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সোমবার (১ জুন) দুপুরে সোনাকান্দা গ্রামের বাসিন্দা মো. মনির হোসেনের বসতঘরে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে না থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়সহ পরিবারের প্রয়োজনীয় সব সামগ্রী ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত মো. মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে দীর্ঘদিনের সঞ্চয়, গৃহস্থালির মালামাল এবং প্রয়োজনীয় নথিপত্রও পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে সোমবার রাত প্রায় ১১টার দিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন।

এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। পাশাপাশি সরকারি ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

ইউএনও এবিএম সারোয়ার রাব্বী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

রাতের বেলায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় স্থানীয়দের মধ্যে ইউএনওর মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আকস্মিক এই দুর্যোগে সর্বস্ব হারানো পরিবারটির জন্য প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা কিছুটা হলেও স্বস্তি ও সাহস জুগিয়েছে।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top