আজ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই।

তিনি শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় ঢাকা এ্যাভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে এক মাত্র কণ্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান ও রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমেনা আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গ্যারিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠা সদস্য সাবেক সংসদ সদস্য, ন্যপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী।

প্রয়াত আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ৫২’র ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৯ এবং ২০১৪ ইং সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানিয়েছেন আজ শনিবার (বাদ মাগরিব) নিজ স্বামীর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে প্রতিষ্ঠিত “চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে প্রয়াত স্বামী ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশে দাফন করা হবে।

আরো পড়ুন

দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top