বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বরণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা

★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমানকে সম্মাননা জানানো হয় এবং নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বীকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান, নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব ও এস এম শরীফ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা প্রমুখ।

এসময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে মুরাদনগরের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছি। সকলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সম্ভব হয়েছে। কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, পূর্বসূরিকে যেভাবে সহযোগিতা করা হয়েছে, আশা করি তাকেও একইভাবে সহযোগিতা করা হবে। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুরাদনগরকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান এবং নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

তারিখ: ২৫ মার্চ ২০২৬

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top