কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম ট্রেন যোগাযোগ এখনও বন্ধ আছে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে সাত জন পুরুষ দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন । ঈদের দিন শনিবার দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায়
বাস ট্রেন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতদের দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে অপর ১০জনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। এসময় বাসটিকে আধা কিলোমিটার দূরে উত্তর অংশে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় আহত হন আরো অন্তত ১০ জন।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেইটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা পর ট্রিপল নাইনে অনেকবার ফোন দিলেও কেউ রেসপন্স করেনি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত তিনটার দিকে আমরা দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারের চেষ্টা শুরু করি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, আমরা এ পর্যন্ত হাসপাতালে ১২ জনের লাশ পেয়েছি। দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে অপর ১০জনের পরিচয় এখনো জানা যায়নি।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top