কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের অধিক ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমার ওপর ভরসা রেখেছে। আমি তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চাই।
সোমবার (০২ মার্চ) দুপুরে সদর দক্ষিণ উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ আমি আবেগ আপ্লুত। এই সদর দক্ষিণ উপজেলা, পৌরসভা, থানা সব আমার করা। গত ১৭ বছরে আমি এখানে আসতে পারিনি। আল্লাহ সুযোগ করে দিয়েছে, সম্মান দিয়েছে। সদর দক্ষিণের অসমাপ্ত কাজ আমি করে যেতে চাই।

তিনি আরও বলেন, লালমাই উপজেলা প্রতিষ্ঠা করা ছিলো লোটাস কামালের ভুল সিদ্ধান্ত৷ সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি হলে সদর দক্ষিণ উপজেলা পুনর্গঠন করে লালমাই উপজেলা বিলুপ্ত করা হবে।

এসময় তিনি পূর্ব জোড়ককনন, গলিয়ারা ও বাড়োপাড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য জায়গা নির্ধারণ করতে স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশ দেন। সে অনুযায়ী পরিষদ ভবন নির্মানের কাজ করতে প্রশাসনকে তাগিদ দেন।
কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ার বিষয়ে প্রশাসনকে উদ্দেশ্য করে মনিরুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে আপনারা কাজ করছেন আমি জানি, আপনারা আরো কঠোর হবেন। কেউ যদি সুপারিশ করতে আসে তাকেও বেঁধে রাখবেন।
সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন রাস্তা, কালভার্ট নির্মান কাজের তদারকি করেন এবং গুরুত্বের ভিত্তিতে নতুন রাস্তার নির্মান তালিকাভুক্ত করতে বলেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন,  উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক  ফারুক চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top