মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলনের আয়োজন করেন বাবুটিপাড়া ইউনিয়ন ছাত্রদল।
সম্মেলনে মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালী অংশগ্রহন করেন, মুরাদনগর সংসদীয় আসনের সাবেক পাঁচ বারের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উঃ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
সম্মেলনে বাবুটিপাড়া ইউনিয়ন ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহনে প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদার।
উল্লেখ্য, বিশেষ আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থেকে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরন করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, আমজাদ হোসেন তসু, ফরিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, সদস্য মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুল জামান সাগর, আবুল কাশেম, সদস্য আব্দুল হাই, বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়া, সাধারন সম্পাদক এম,এ হান্নান, বাবুটিপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বদিউল আলম মুন্সি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল মুন্সি প্রমূখ।

আরো পড়ুন

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top