মুরাদনগরে মাটিখেকোদের বিরুদ্ধে রাতের আঁধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি রক্ষার্থে মাটিখেকোদের বিরুদ্ধে দিনে ও রাতে সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান ও  সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের খামার গ্রামের বিল, বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের দৌলতপুর গ্রামের নজরুল গেইট। মুরাদনগর থানাধীন নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রামের বিল হতে ৪টি অবৈধ ড্রেজার মেশিন এবং রাতে জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গোমতী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি নেয়ার সময় ২ টি ট্রাক ও ধামঘর ইউনিয়নের লক্ষীপুর বিল হতে ২ টি এক্সকাভেটরসহ প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৪ মাসের জেল দেয়া হয়েছে। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।
জানা যায়, উপজেলায় মাটিখেকো অসাধু ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে অবৈধ ড্রেজার ও মাটিখেকোদের  বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top