মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৭ হাজার ৯ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অর্থ, উপশী শাকসবজি, হাইব্রিড সবজির বীজ, রবি শস্য, বোরো (উফসি) ও বোরো (হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে ২০২৪-২৫ অথর্বছরের কৃষি পুর্নবাসন, প্রণোদনা কর্মসূচি আওতায় প্রণোদনা প্রদান করে উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।
উপ সহকারি কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সহকারী  প্রোগ্রামার রিফাত আহম্মেদ, উপ-সহকারী কৃষি অফিসার খলিলুর রহমান, মোশাররফ হোসেন সরকার প্রমূখ।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top