সরকারকে এখনি নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে: ডা. তাহের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং এখনি নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসকল বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১ টায় সুয়াগাজী টি.এ হাই স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরো বলেন, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি। প্রথমদিন থেকেই ভারত এই সরকারকে ফেল করাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যারা জালেম, লুটেরা, ক্ষমতার অপব্যবহারকারী, যারা অবৈধ শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আব্দুর রব, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যাপক মোঃ লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াত সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার, বেলাল হোসাইন, সরোয়ার কামাল মজুমদার, মাওলানা আব্দুল খালেক, চেয়ারম্যান জহিরুল ইসলাম, কফিল উদ্দিন মাস্টার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. খায়রুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম তানভীর, ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান মেহেদী, সদর দক্ষিণ উপজেলা ছাত্রশিবির সভাপতি যোবায়ের হোসেন প্রমুখ।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top