কাঁচা হাতের অঙ্কনে পাকা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রং তুলিতে দেয়াল জুড়ে বিপ্লবের চিত্র।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
গত দুইদিন আগেও দেয়ালটিতে চোখ পড়লে ফিরিয়ে নিতেন পথচারীরা। কারণ আস্তর খসে পড়া দেয়ালের ফাঁকা জায়গা জুড়ে ছিল নেতাদের পোস্টার ফেস্টুন।
এখন এ দেয়ালটি দেখতে অনেকেই ছুটে আসছেন। তুলছেন ছবি। প্রশংসা সবার মুখে মুখে। আঁকিয়ে সম্পর্কে জানতে চাইছেন অনেকে।
দেয়ালে আঁকা হয়েছে ছবি। যে ছবি ও লেখা দেশ সংস্কারের বার্তা বহন করে। দেয়ালে ফুটে উঠেছে শহীদ মিনারের ছবি উথিত সূর্য ও বিপ্লবের প্রতিচ্ছবি। দেয়ালে চোখ পড়লেই চেতনা ভেসে আছে মগজে মননে। সূর্যোদয়ের ছবি এ যেন নতুন কিছুর আহবান। যেন নতুন করে দেশ গড়ার স্বপ্ন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল জুড়ে আঁকা হয়েছে এ ছবি। এই উপজেলার তারুণ্য মঙ্গলবার ভর দুপুর থেকে ঝুঁকেছে দেয়ালে আঁকার দিকে।
ক্যাপশন: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রংতুলির আঁচরে তাদের মনের অভিভক্তি ফুটিয়ে তুলেছেন।
সকাল থেকে দেয়াল পরিষ্কার করে রং তুলিতে বিপ্লবের চিত্র তুল ধরছে তারা। সরকার পতন আন্দোলনের আগের লেখাগুলো মুছে দিয়ে তারা দেয়ালে আঁকছেন নানা ধরনের ছবি। লিখছেন অনেক সুন্দর সুন্দর বাণী। কলেজ হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপজেলা সদরে এ কাজ করছেন।
বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানায়, আন্দোলনে জয়ী হওয়ার পর আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা রাস্তা পরিষ্কার ট্রাফিকের কাজ ও দেয়াল লিখনীতেই খ্যান্ত হবো না। আমরা চাই আগামী প্রজন্মের একটি বাসযোগ্য বাংলাদেশ। তাই দেশ সংস্কারেও আমরা প্রত্যয়ই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের বিশাল বাউন্ডারি দেয়ালে ছবি আঁকা অব্যাহত রয়েছে। আঁকার ধরন দেখে বোঝা যায় আঁকা আঁকিতে প্রশিক্ষিত নন তারা। মনের জোরে আঁকছেন তারা। সাধারণ মানুষ তাদের আঁকা দেখতে ভিড় জমাচ্ছে। চলার পথে গাড়ি থেকে অনেকেই মোবাইল বের করে ভিডিও ও ছবি তুলছেন।
কারণ কাঁচা হাতের অঙ্কনে পাকা বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা লেখা আছে। তুলে ধরা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন চিত্র। আবু সাইদের ছবিও স্থান পেয়েছে দেয়ালে।
আব্দুল্লাহ নামের একজন পথচারী বলেন, দেয়ালে আঁকা প্রত্যেকটা ছবি আমার কাছে ভালো লেগেছে। বাড়িতে পঞ্চম শ্রেণীতে পড়া আমার একটা ছেলে আছে, তাকে এগুলো দেখাবো বলে সবগুলোর ছবি তুলেছি।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top