কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখার লক্ষ্যে এক বছর আগে প্রতিষ্ঠিত কুমিল্লা মিডিয়া ফোরামের আগামি এক বছর মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নেতৃত্বের পালাবদলের ধারাবাহিকতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (৩০ জুন) রাত আটটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় সুরভী ম্যানসনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য ও ৪ জন উপদেষ্টা নিয়ে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটির নতুন নেতৃত্বে রয়েছেন- সভাপতি এম ফিরোজ মিয়া (ভোরের কাগজ), সহসভাপতি আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা), সহসাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারি (জাগো নিউজ২৪), সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু (দৈনিক আমাদের কুমিল্লা), অর্থ সম্পাদক ফজলুল হক জয় (দৈনিক নবচেতনা ও রূপসী বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ আজগর (ঢাকা পোষ্ট), দপ্তর সম্পাদক নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন)।

নির্বাহী সদস্যপদে রয়েছেন- সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), হুমায়ুন কবির জীবন (নিউজ২৪), মো. আবদুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা) ও আহসান হাবীব পাখি (আনন্দ টেলিভিশন)।

উপদেষ্টা পদে রয়েছেন- এম সাদেক (প্রথম আলো), মোহাম্মদ মাসুদ মজুমদার (যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (নয়াদিগন্ত) ও মাসুদ রানা জুয়েল (প্রথম আলো)

কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাদিক হোসেন মামুন ও বিদায়ী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন।

কমিটি ঘোষণার শেষ পর্যায়ে কেট কেক সাদিক হোসেন মামুন ও মাসুদ রানা জুয়েলের জন্মদিন উদযাপন করেন নতুন কমিটির সদস্যরা।

আরো পড়ুন

ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।...

Read more
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top