কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা আমাদের দায়িত্ব না- কুমিল্লায় নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, কে নির্বাচনে আসবে, কে আসবেনা এটা আমাদের দায়িত্ব না। আমাদের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেভাবেই তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা তাদের দলীয় সিদান্ত। নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার আমাদের সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে একটি সাংবিধানিক শূন্য সৃষ্টি হবে। যা কারোই কাম্য না। সাংবিধানিক ধারাবহিকতা রক্ষা করার জন্য আমাদের নির্বাচন দরকার। বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন।
নির্বাচন কমিশনার আনিসুর রহমান আরো বলেন, সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন করতে আমরা পিছপা হবোনা। এ জন্য যা যা করনীয় সবই করা হবে।
নির্বাচন কমিশনার আরো বলেন, বিএনপিসহ অন্য কোন রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে চায় তাহলে সুযোগ আছে।ইতিমধ্যে ৪৪ টি নিবন্ধিত দল নিয়ে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আইনশৃংখলা বাহিনীকে সে রকম নির্দেশনা দেয়া আছে। নির্বাচনে  যদি অন্য আর কোন দল নাও আসে সংবিধান মেনে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর চলমান কর্মসূচীতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্নে নির্বাচন কমিশনার আরো বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজ, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, ব্রাহ্মনবাড়িয়ায় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, ব্রাহ্মবাড়ীয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top