মুরাদনগরে উপজেলা ভিত্তিক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখা’র আয়োজনে মুরাদনগর সাংবাদিক সমিতির ব্যবস্থাপনায় উপজেলা ভিত্তিক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১১ই নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীপুর (পূর্ব) ইউপির চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর (পশ্চিম) ইউপির চেয়ারম্যান (সাবেক ভিপি) জাকির হোসেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখা’র সভাপতি ইয়াছমিন রীমা, সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুকী তাপস।
কর্মশালার বিষয়বস্তু ছিল সাংবাদিকদের কাজ কি, আমি কেন সাংবাদিক হবো, সাংবাদিক হলে আমার কি লাভ, একজন আদর্শ সাংবাদিকের গুনাবলী কি কি। প্রকৃত ও অপ্রকৃত সাংবাদিকের মধ্যে পার্থক্য বিষয়ে আলোচনা করেন শাহাজাদা এমরান। ফটো সাংবাদিক এবং আদর্শ ফটো সাংবাদিকের গুণাবলী বিষয়ে আলোচনা করেন ওমর ফারুকী তাপস। সংবাদ কি, সংবাদ লিখার পদ্ধতি ও প্রয়োগ, “নির্বাচন ও সাংবাদিক” নিয়ে আলোচনা করেন ইয়াছমিন রীমা।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা’র সভাপতি এন এ মুরাদ’র সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম সাহেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায়
উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা’র দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, এম কে আই জাবেদ, রায়হান চৌধুরী।
কর্মশালায় অংশ নেয়, মুরাদনগর প্রেসক্লাবের (সাবেক) সভাপতি দৈনিক কালের কন্ঠের মুরাদনগর প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনি, দৈনিক বায়ান্ন ও সাপ্তাহিক আমোদ এর মুরাদনগর প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লা, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার কুমিল্লা উত্তর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক ভোরের পাতার মুরাদনগর প্রতিনিধি শামীম আহাম্মেদ, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার পুতুল আক্তার, দৈনিক সমাজ কণ্ঠের মুরাদনগর প্রতিনিধি হাফেজ নজরুল, দৈনিক ঢাকা প্রতিদিনের মুরাদনগর প্রতিনিধি এম ফয়জুল ইসলাম, দৈনিক খোলা কাগজের মুরাদনগর প্রতিনিধি আজিজুল হক, দৈনিক স্বাধীন বাংলার মুরাদনগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, দৈনিক একুশে সংবাদের মুরাদনগর প্রতিনিধি বিলাল হোসাইন, দৈনিক একুশের বাণী আনোয়ার হোসেন, দৈনিক সময়ের ধারা পত্রিকার মুরাদনগর প্রতিনিধ জহিরুল ইসলাম, ফটো সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ, আব্দুল আলিম, মিজানুর রহমান প্রমুখ।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top