মুরাদনগরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু:পরিকল্পিত হত্যা নাকি অন্য কিছু? 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগরে গভীর রাতে ঘরে প্রবেশ করে আমেনা খাতুন (৮১) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে  কে বা কাহারা হত্যা করেছে। পুলিশ বলেছেন, পরিকল্পিত হত্যা।
নিহত বৃদ্ধা আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী। বুধবার দিবাগত রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা আমেনা খাতুন।
বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বৃদ্ধার নাতি সাগর সকালের খাবার খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমেনা খাতুন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেছেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিবারের সদস্যদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল ওই বৃদ্ধার। তাদের ধারণা ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top