হাজী কামাল উদ্দিন চেয়ারম্যানের দাফন সম্পন্ন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নবীপুর পশ্চিম ইউনিয়ন থেকে ৪ বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনপ্রিয় হাজী কামাল উদ্দিনের জানাযায় হাজারো মানুষের ঢল নামে। মঙ্গলবার বাদ আছর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁর নিজ বাড়ি পৈয়াপাথর গ্রামের পারিবারিক গোরস্তানে মা-বাবার কবরের পাশে তাকে শায়িত করা হয়।
জানাযার পূর্বে কামাল উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেয়, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, নিহত কামাল উদ্দিনের ছোট ভাই কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।
জানাযাতে অন্যান্যের মধ্যে বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুইয়া জনি, মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত হাজী কামাল উদ্দিন ১৯৯১ সাল থেকে শুরু করে একবার ইউপি সদস্য ও তিনবার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গত সোমবার ভোর রাত আনুমানিক ৪টায় ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, ২ ভাই ও ২ বোনসহ অসংখ্য শুভাকাক্সিখ এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
হাজী কামাল উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবীপুর পশ্চিম ইউনিয়ন ও মুরাদনগর উপজেলা তথা কুমিল্লা জেলায় শোকের ছায়া নেমে আসে। তাঁর লাশ এলাকায় আনা হলে এক নজর দেখতে হাজার হাজার মানুষ বাড়িতে বীর করছে। বিশেষ করে পরিবহন শ্রমিক ও ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে কান্নার রোল পড়েছে।
  হাজী কামাল উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বার্তা দিয়েছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজীব।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top