কুমিল্লা সদর দক্ষিণে ১১০ টি গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ১১০ টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষে সোমবার (৭ আগস্ট)  সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্যে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন,
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৬,২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) আগামী ০৯ আগস্ট, ২০২৩ তারিখ রোজ বুধবার শুভ উদ্বোধন করা হবে। সারা দেশের ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এ পর্যায়ে ‘ক’ শ্রেণীর ১১০ টি গৃহহীন পরিবারের মাঝে ০২ শতক খাস জমিসহ গৃহহস্তান্তর করা হবে।
উক্ত অনুষ্ঠানে পণভবন প্রান্ত হতে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে দেশের ৪৮৩ টি উপজেলার ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১১০ টি ‘ক’ শ্রেণীর গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করবেন। স্নোড়কানন পূর্ব ইউনিয়নের হাসিমপুর মৌজায় ১৯টি, গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রামপুর মৌজায় ৩৫ টি, যশপুর মৌজায় ০২ টি, বারপাড়া ইউনিয়নের হেমঙ্গোড়া মৌজায় ০৬টি, জোড়কানন পশ্চিম ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর মৌজায় ৩৪ টি, জয়মঙ্গলপুর মৌজায় ০৭টি, চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুর মৌজায় ০৭ টি মোট ১১০ টি গৃহ ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে। নির্মিত গৃহসমূহে বিদ্যুতায়ন এবং সুপেয় পানির সংযোগ স্থাপন করা হচ্ছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, উপকারভোগীগন এবং সম্মানিত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে গৃহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য যে, প্রথম পর্যায়ের প্রথম ধাপে ১০টি পরিবার প্রথম পর্যায়ে ২য় মাসে ৩০ টি পরিবার এবং ২য় পর্যায়ের ৪৪ টি ৩য় পর্যায়ের প্রথম ধাপে ৫০ টি, ৪র্থ পর্যায়ের ১ম ধাপে ১৬০ টি পরিবারসহ মোট ২৯৪ টি গৃহহীন পরিবারের মাঝে ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান করা হয়েছে। “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে পর্যায়ক্রমে এ উপজেলার ‘ক’ শ্রেণীর গৃহহীন পরিবারকে পূনর্বাসিত করে এ উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top