মুরাদনগরে বিপুল পরিমান গাঁজাসহ চালক আটক 

পিকআপ জব্দ করেছে পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা বাজার থানাধীন ৩৫ কেজি গাজাঁ বোঝাই পিকআপ গাড়ীসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণুপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সসের সামনে থেকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত গাড়ি চালক মনির হোসেন (৩৬) বি-বাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা হইতে চাপিতলা-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই ওবায়দুলের নেতৃত্বে এক দল পুলিশ চাপিতলা-বিষ্ণুপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস’র সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় নীল হলুদ রং এর (চট্ট-মেট্টো নং ১১-২৫২৪) নাম্বারের গাড়িটি তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আজ সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top