সদর দক্ষিণে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

লালমাই পাহাড় কাটার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সদর দক্ষিণে জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীজন ও সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা
পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, কুমিল্লা জেলা শিক্ষা,সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে সদর দক্ষিণ উপজেলা অনেকটাই এগিয়ে আছে। লালমাই পাহাড় কুমিল্লার ঐতিহ্য।
যারা কুমিল্লার লালমাই পাহাড় কাটা ও অন্যান্য ধ্বংসমূলক কাজের সাথে জড়িত আছেন তাদেরকে পাহাড় কাটা থেকে বিরত থাকার নির্দেশ সহ প্রশাসনের সকল কর্মকর্তাকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান। লালমাই পাহাড় কাটার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক  বলেন, বিদেশী নাগরিকরা যখন ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করে তখন আশপাশের ফেলে রাখা ময়লার কারনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন এবং আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা নিয়ে বাকী সবগুলো সমস্যা সমাধান করবো।

সভায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অতিথিদের বক্তব্য প্রদান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ সার্কেল এএসপি এ কে এম এমরানুল হক মারুফ, অর্থমন্ত্রীর এপিএস মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহ উদ্দিন, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারী কমিশনার অতীশ সরকার,সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া সহ উপজেলার সকল কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালিমা আখতার।

উল্লেখ্য,ভিক্ষুক ও হতদরিদ্রের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান উপজেলার ১০ জন ভিক্ষুকের মধ্যে  ৪ জনকে গরু ও ৬ জনকে নতুন রিক্সা প্রদান করেন সেই সাথে উপজেলা সত্বরে বৃক্ষরোপন করেন।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top