সদর দক্ষিণে বাস চাপায় যুবদলের দুই নেতা নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক ইরফানুল হক মানিক বাস চাপায় নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় মহাসড়কের লালবাগ রাস্তার মাথায় যমুনা বাস চাপায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক ইরফানুল হক মানিক মোটর সাইকেল যোগে লালবাগ থেকে সুয়াগাজীর দিকে আসার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ রাস্তার মাথায় আসলে যমুনা বাস তাদের মোটর সাইকেলকে চাপা দেয়। বাস চাপায় ঘটনাস্থলেই যুবদল সদস্য সচিব দেলোয়ার এর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইরফানুল হক মানিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেতা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত যুবদল সদস্য সচিব দেলোয়ার হোসেন এর বাড়ি পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ গ্রামে এবং ইরফানুল হক মানিক এর বাড়ি গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের গিলাতলী গ্রামে। যুবদলের এই নেতার মৃত্যুতে তাদের পরিবার সহ সদর দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে যুবদলের এই নেতা মৃত্যুতে শোক প্রকাশ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী, সদর দক্ষিণ যুবদলের আহবায়ক সায়েম মজুমদার সহ দলীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top