সদর দক্ষিণে খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৫০ তম জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষার্থীদের ছুরিকাঘাতে বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের অভিভাবকরা।
জানা যায়, সোমবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে মধ্যে খেলা শুরুর পূর্ব মুহূর্তে দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষার্থীদের ছুরিকাঘাতে বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে ৬ শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্র রাজু, ৮ ম শ্রেনীর ছাত্র নাজমুল হাসান, ৯ম শ্রেণির ছাত্র মোহাম্মদ হোসেন জিতু, মাজিদ, ১০ শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন ও সামী।
ঘটনার পরপরই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের দেখতে যান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে শান্তনা দেয়ার পাশাপাশি সঠিক বিচারের আশ্বাস দেন।
এদিকে হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ।
এ বিষয়ে জানতে চাইলে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্রধান শিক্ষক রোকসানা মজুমদার জানান, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধান সহ দায়িত্বশীলদের (আজ) মঙ্গলবার ডাকা হয়েছে। দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম জানান, ছুরিকাঘাতের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top