মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকায় অটোরিক্সার ধাক্কায় সামিয়া আক্তার(৮) নামের এক মাদ্রাসা ছাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার মুরাদনগর-হোমনা সড়কে সাবেক এমপি কায়কোবাদের বাড়ির সামনে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সামিয়া আক্তার ফরিদপুরের ইলিয়াছ হোসেনেরে মেয়ে। সে ছোট কাল থেকে মুরাদনগর উপজেলার কাজিয়াতল নানার বাড়ী ও মুরাদনগর সদরের হাসেম মিয়ার ছেলে খালু ফারুক মিয়ার বাড়ীতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো বিশুদ্ধ পানি আনতে মুরাদনগর উপজেলার সদরের সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে যায় সামিয়া। পানি নিয়ে বাসায় ফিরার সময় মুরাদনগর-হোমনা সড়ক হয়ে ধনীরামপুর থেকে ছেড়ে আশা মুরাদনগরগামী একটি অটোরিক্সা সামিয়াকে ধাক্কা দিলে আহত করে এবং অটোরিক্সটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ খবর পেয়ে  লাস উদ্ধার করে থানায় আনা হয়েছে। সামিয়ার পরিবারের লোকজন চট্রগ্রামে থাকেন। আসলে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top