মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১:আহত ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাস-সিএনজি চালিত আটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয় এবং সিএনজির চালকসহ ৩ জন আহত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত হলেন, রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের মাহতিকান্দা গ্রামের বদরুল মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৩৫)। আহতরা হলেন, কামাল্লা গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৮), একই গ্রামের তারু মিয়ার ছেলে দুলাল (২৫), অপর একজনের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর বাস স্টেশন থেকে ছেড়ে আসা টিপু ফ্যাশন নামে একটি বাস ও মুরাদনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত ২ জনকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
পরে মুরাদনগর থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাস উদ্ধার করে। পুলিশ ঘটনারস্থল থেকে বাস ও সিএনজিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বাস গাড়ি চালক পলাতক রয়েছে। বাস ও সিএনজিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top