মুরাদনগরে নব-নির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নব-নির্বাচিত দুই সংসদ সদস্যকে উষ্ণ সংবর্ধনা প্রধান করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ ক্যাম্পাসে উষ্ণ সংবর্ধনা প্রধান করে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ পরিবার।
রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সরকার ও কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সদস্য অধ্যক্ষ আবদুল মজিদকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
প্রভাষক মোতাহার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহেনা মজিদ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক শিক্ষা ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, যাত্রাপুর ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ছাত্রছাত্রী হলে হবে না, ভালো ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অনুশীলন যেসব বৈশিষ্ঠ্যেও মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠদান পরিচালনা করছে তা সত্যি প্রশংসনীয়।
সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ বলেন, আগে অনেক শিক্ষার্থী বই কেনার অভাবে ঝড়ে পড়তো। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এতে ঝড়ে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষিত জাতি দরকার। প্রধানমন্ত্রী সকলের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

আরো পড়ুন

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top