মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো নিজ গ্রাম পরানপুরে কৃষি,খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী ইয়াছিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেশের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষক।দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয় অর্থনীতির ভিত মজবুত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই মজবুত হবে দেশের অর্থনীতি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ দক্ষিণ উপজেলার পরানপুর নিজ গ্রামে বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ৩ টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। যে দায়িত্বের পেছনে মূলে রয়েছে কৃষক। প্রধানমন্ত্রী ব্যক্তি জীবনেও একজন কৃষি প্রেমী মানুষ। আমিও একজন কৃষক, সেজন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আমি কোনদিনও অর্থ উপার্জন করার জন্য রাজনীতি করি নাই। আমি এখনও কথা দিচ্ছি অন্যায় ভাবে কিংবা ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন করবো না। তিন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব যাতে সততার সাথে পালনে করতে পারেন সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

এসময় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top