আজ ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ড.মোশাররফের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে দাউদকান্দিতে বইছে আনন্দের বাতাস!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লাসহ দাউদকান্দি উপজেলার সর্বত্রই ও রাজনৈতিক মহলে ড.খন্দকার মোশাররফ হোসেনের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে এলাকায় বইছে আনন্দের বাতাস।

রবিবার(১৫ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী কুমিল্লাসহ দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের পাশাপাশি রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় উঠে এসেছে বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম।

এলাকার সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে,বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।তারা জানান,দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সংসদীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে ড.খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন। তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালীন একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলীয় নেতা জানান, জাতীয় ঐক্য, সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রশ্নে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় সংশ্লিষ্ট মহল। এ প্রেক্ষাপটে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে কুমিল্লা জেলার সর্বত্রই জল্পনা-কল্পনার মধ্যেই রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনের খবর শোনা যাচ্ছে।

আরো পড়ুন

কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২।

কুমিল্লার দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৭...

Read more
কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে-ড.মোশাররফ হোসেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন...

Read more
ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা-ড. মারুফ হোসেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারাদেশে ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা।ধানের শীষের দল...

Read more
বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না- ডা.শফিকুর রহমান।

বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না। পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাতে হবে। বৈষম্যমুক্ত, শান্তির বাংলাদেশ গড়তে চাই, সমগ্র বাংলাদেশ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top