আজ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৭ জন। আজ রোববার বিকাল ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতুলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুদুর রাজ্জাক মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭) ও অটোচালক দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন(৩৭)।
স্থানীয়রা জানান, ঢাক থেকে ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাউদকান্দির জিংলাতুলি এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাসহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকসাসহ সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় উদ্ধারকারী কবির মিয়া বলেন, আমরা কয়েকজন মাছের প্রজেক্টে কাজ করছিলাম। সড়কে আওয়াজ শুনে তাকিয়ে দেখি কয়েকটি পল্টি খেয়ে বাসটি আমাদের প্রজেক্টে পড়ছে। দৌড়ে এসে কয়েকজনকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যাই। অটোচালক ঘটনাস্থলেই মারা যায়। আর প্রজেক্টটি শুকনো ছিল,পানি থাকলে হয়তো আরো বেশি প্রান যেতো।
বাসটির যাত্রী আহত সীমান্ত বলেন, ঢাকা থেকে ইকোনো বাসে নোয়াখালী যাচ্ছিলাম। বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি অটোকে গাছের সাথে মেরে দিয়েছে। আর ৩/৪টি পল্টি খেয়ে আমাদের বাসটি নিচে পড়েছে।হাসপাতালে দেখি আমার সামনের সিটে বসা লোকটি মারা গেছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন জানান, এ ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসলে দু’জন মারা যায় । তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, বাস দূর্ঘটনার খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বা নিহত কাউকে পাইনি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোসহ খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছেন।

আরো পড়ুন

কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে-ড.মোশাররফ হোসেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন...

Read more
ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা-ড. মারুফ হোসেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারাদেশে ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা।ধানের শীষের দল...

Read more
বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না- ডা.শফিকুর রহমান।

বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না। পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাতে হবে। বৈষম্যমুক্ত, শান্তির বাংলাদেশ গড়তে চাই, সমগ্র বাংলাদেশ...

Read more
বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে দাউদকান্দির জনসভায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।দল করে না যাই করেন কাউকে ছাড় দেওয়া হবে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top